প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৫:৪০ পিএম (ভিজিট : ৪২)

X
নেত্রকোনায় বীজ ও সার বিতরণ করেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক এমপি।
নেত্রকোনা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে ২০২৫ -২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে উপশী আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন জেলা বিএনপি'র সভাপতি ও নেত্রকোনা ২ সদর বারহাট্টা আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক।
এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান মিলকি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু সদর উপজেলা কৃষি কর্মকর্তা প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক এমপি বলেন কৃষকের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করা এবং দেশের খাদ্য নিরাপত্তা জোরদার সরকারের এ ধরনের কৃষি বান্ধব উদ্যোগ পুণ ভূমিকা রাখছে। কৃষকদের পাশে থেকে তাদের উন্নয়নে নিরলস ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন খুব শীঘ্রই প্রতিটি ইউনিয়নের সাতটি করে মসজিদের ইমাম ও মোয়াজিনদের জন্য সরকারি ভাতা চালু করা হবে।