বস্তুনিষ্ঠ সংবাদই সমাজকে আলোকিত করে: শ্যামনগর থানার নবাগত ওসি

শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি

সারাবাংলা

রাষ্ট্র ও সমাজ গঠনে সাংবাদিকদের কলমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদই একটি অন্ধকার সমাজকে আলোর পথে নিয়ে যেতে

2026-07-11T17:45:24+00:00
2026-07-11T17:54:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বস্তুনিষ্ঠ সংবাদই সমাজকে আলোকিত করে: শ্যামনগর থানার নবাগত ওসি
শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৫:৪৫ পিএম  আপডেট: ১১.০৭.২০২৬ ৫:৫৪ পিএম  (ভিজিট : ৫৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

রাষ্ট্র ও সমাজ গঠনে সাংবাদিকদের কলমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদই একটি অন্ধকার সমাজকে আলোর পথে নিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন সাতক্ষীরার শ্যামনগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী।

শনিবার (১১ জুলাই) সকালে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ওসি সাফিউল ইসলাম বলেন, পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক থাকলে সমাজের অপরাধ, অনিয়ম ও অসঙ্গতি দূর করা সহজ হবে। তিনি বলেন, কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন এবং কেউ যেন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন।

তিনি আরও জানান, বাল্যবিবাহ, মাদক, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক সভার আয়োজন করা হবে। পাশাপাশি শ্যামনগর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন বলেও আশ্বাস দেন।

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ছামিউল আযম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব হোসেন।

এ সময় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে মতামত ও বক্তব্য তুলে ধরেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, সাংবাদিক শেখ আফজালুর রহমান, রনজিৎ বর্মন, আবু কওছার, এম কামরুজ্জামান, হাজী মুরাদ, হোসাইন বিন আফতাব, মাহমুদুল ফিরোজ বাবুল ও গাজী মিশুকসহ অন্যান্য সাংবাদিক।

উল্লেখ্য, সাফিউল ইসলাম পাটোয়ারী গত ২ জুলাই শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। এর আগে তিনি সাতক্ষীরা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশে কর্মরত ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy