প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৬:২২ পিএম (ভিজিট : ৯১)

X
শ্রী নিখিল গাঙ্গুলী
দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার চট্টগ্রাম বিভাগের সহকারী ব্যবস্থাপক (মার্কেটিং) রাজীব গাঙ্গুলীর পিতা শ্রী নিখিল গাঙ্গুলী বার্ধক্যজনিত কারণে শুক্রবার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৬৮)। তিনি স্ত্রী, একমাত্র সন্তান রাজীব গাঙ্গুলীসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিখিল গাঙ্গুলী দীর্ঘদিন দেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে কাটিং মাস্টার হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দক্ষতার জন্য তিনি সহকর্মীদের কাছে সম্মানিত ছিলেন।
তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও পেশাজীবী মহল সহ বাংলাদেশ বুলেটিন পরিবার তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।