গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মিলল বিএনপি নেতার লাশ

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের ষাটগম্বুজ ইউনিয়নের রণবিজয়পুর গ্রামে জানালার গ্রিলের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় কালাম চাকলাদার (৬০) নামের এক বিএনপি

2026-07-11T19:14:13+00:00
2026-07-11T19:14:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মিলল বিএনপি নেতার লাশ
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৭:১৪ পিএম   (ভিজিট : ৭৬)
বাগেরহাট সদর মডেল থানা
X

বাগেরহাট সদর মডেল থানা

বাগেরহাটের ষাটগম্বুজ ইউনিয়নের রণবিজয়পুর গ্রামে জানালার গ্রিলের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় কালাম চাকলাদার (৬০) নামের এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শনিবার (১১ জুলাই) দুপুরে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কালাম চাকলাদার রণবিজয়পুর গ্রামের মৃত হাতেম আলী চাকলাদারের ছেলে। তিনি ষাটগম্বুজ ইউনিয়ন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ছিলেন। 

এ ছাড়া বাগেরহাট সদর উপজেলা বিএনপির বিভিন্ন কমিটিতে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি স্ত্রী-সন্তানদের থেকে আলাদা হয়ে নিজ বাড়িতে একাই বসবাস করতেন।

কালাম চাকলাদারের ভাইয়ের স্ত্রী ইয়াসমিন বেগম জানান, প্রায় এক বছর আগে তার স্ত্রী সন্তানদের নিয়ে বাগেরহাট শহরে চলে যান। এর পর থেকে কালাম চাকলাদার একাই বাড়িতে থাকতেন। শনিবার সকালে তাকে খাবার দেওয়ার জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। পরে বাড়িতে গিয়ে ঘরের দরজা খোলা অবস্থায় দেখা যায়।

ঘরে প্রবেশ করে জানালার গ্রিলের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তাকে খাটের ওপর নিথর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। 

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy