চাঁপাইনবাবগঞ্জে পূবালী ব্যাংকের সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

গ্রাহকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিত করতে শনিবার চাঁপাইনবাবগঞ্জ শহরের নতুনহাট এলাকায় পূবালী ব্যাংক পিএলসি-এর সেলফ সার্ভিস

2026-07-11T20:57:06+00:00
2026-07-11T20:57:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে পূবালী ব্যাংকের সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৮:৫৭ পিএম   (ভিজিট : ৫৮)
পূবালী ব্যাংক পিএলসি-এর সেলফ সার্ভিস সেন্টার উদ্বোধন
X

পূবালী ব্যাংক পিএলসি-এর সেলফ সার্ভিস সেন্টার উদ্বোধন

গ্রাহকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিত করতে শনিবার চাঁপাইনবাবগঞ্জ শহরের নতুনহাট এলাকায় পূবালী ব্যাংক পিএলসি-এর সেলফ সার্ভিস সেন্টার উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, চাঁপাইনবাবগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক মো. আব্দুল হালিম। তিনি বলেন, গ্রাহকদের দোরগোড়ায় দ্রুত, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা পৌঁছে দিতে পূবালী ব্যাংক নিরলসভাবে কাজ করছে। নতুনহাট এলাকার এই সেলফ সার্ভিস সেন্টার চালুর মাধ্যমে স্থানীয় গ্রাহকরা আরও সহজে আধুনিক ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আনোয়ার অটো রাইস মিল-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন এবং স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।

উপস্থিত বক্তারা বলেন, নতুনহাট এলাকায় এ সেলফ সার্ভিস সেন্টার চালুর ফলে ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ গ্রাহকরা এটিএম, নগদ জমা, ব্যালেন্স অনুসন্ধানসহ বিভিন্ন স্বয়ংক্রিয় ব্যাংকিং সেবা আরও সহজে ও দ্রুত গ্রহণ করতে পারবেন। তারা এ উদ্যোগকে স্থানীয় ব্যাংকিং সেবা সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy