বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার

2026-07-11T21:33:01+00:00
2026-07-11T21:33:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৯:৩৩ পিএম   (ভিজিট : ২৪)
বিদেশি পিস্তল
X

বিদেশি পিস্তল

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১১ জুলাই) দুপুরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বেনাপোল বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার বড়আচড়া গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় অস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের সিজার মূল্য ১ লাখ ১০ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) জানান, সীমান্ত এলাকায় অস্ত্র উদ্ধারে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy