যশোর বোর্ডে এইচএসসি আইসিটি পরীক্ষায় অনুপস্থিত ২,৫৯৩, বহিষ্কার ২

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা শনিবার অনুষ্ঠিত

2026-07-12T09:58:17+00:00
2026-07-12T09:58:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোর বোর্ডে এইচএসসি আইসিটি পরীক্ষায় অনুপস্থিত ২,৫৯৩, বহিষ্কার ২
যশোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৯:৫৮ এএম   (ভিজিট : ৫৯)
ফাইল ছবি
X

ফাইল ছবি

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ৮৯ হাজার ৭৬১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৮৭ হাজার ১৬৮ জন। অনুপস্থিত ছিল ২ হাজার ৫৯৩ জন। অসদুপায় অবলম্বনের দায়ে বাগেরহাট ও কুষ্টিয়ায় দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. হোসেন আলী জানান, খুলনা বিভাগের ২৪০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলা ভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হলো— খুলনায় ৫২৬, বাগেরহাটে ১৭৩, সাতক্ষীরায় ৩০০, কুষ্টিয়ায় ৩০৮, চুয়াডাঙ্গায় ১৮৪, মেহেরপুরে ৮৬,যশোরে ৩৪৭, নড়াইলে ১৪৩, ঝিনাইদহে ৩৫৪ এবং মাগুরায় ১৭২ জন।

তিনি আরও জানান, বাগেরহাটের ফকিরহাট কেন্দ্র ও কুষ্টিয়া জেলার একটি কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে একজন করে মোট দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy