মহেশপুরে র‍্যাবের অভিযানে মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার

যশোর প্রতিনিধি

সারাবাংলা

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩৭২ বোতল স্কাফ সিরাপ ও ২৯২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে

2026-07-12T11:30:46+00:00
2026-07-12T11:30:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মহেশপুরে র‍্যাবের অভিযানে মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার
যশোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১১:৩০ এএম   (ভিজিট : ৪৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩৭২ বোতল স্কাফ সিরাপ ও ২৯২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার সামান্তা চারাতলা এলাকায় অভিযান চালিয়ে মুজাহিদ (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি মহেশপুর উপজেলার চারাতলা গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

র‍্যাব জানায়, অভিযানের সময় উদ্ধার হওয়া ৩৭২ বোতল স্কাফ ও ২৯২ বোতল ফেন্সিডিল সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেপ্তার আসামি ও উদ্ধারকৃত আলামত মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy