প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১১:৪৬ এএম (ভিজিট : ২৫)

X
ছবি: প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় র্যাব, পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে মিলন ও লিপি নামে দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, উপজেলার ৫ নম্বর মহদীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ২২ বোতল এসক্যাফ সিরাপ এবং মাদক বিক্রির অভিযোগে ৪ লাখ ৬৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।