চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩

2026-07-12T12:02:48+00:00
2026-07-12T12:02:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১২:০২ পিএম   (ভিজিট : ৬৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। গতকাল ১১ জুলাই ২০২৬ তারিখ রাতে ও সকালে জেলার শিবগঞ্জ সীমান্ত এলাকায় এ অভিযানগুলো পরিচালিত হয়।

​বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৫৩ বিজিবির অধীনস্থ ফতেপুর বিওপির একটি দল গত রাত ২:২০ ঘটিকায় শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামে অভিযান চালায়। সেখান থেকে ৪৮ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়। 

অন্যদিকে, মনোহরপুর বিওপির অপর একটি দল সকাল ৯:৩০ ঘটিকায় একই ইউনিয়নের রামনাথপুর গ্রামে অভিযান চালিয়ে আরও ৭৪ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করে। দুটি অভিযানে মোট ১২২ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৪৮,৮০০ টাকা। জব্দকৃত এসব মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

​চলতি জুলাই মাসে ৫৩ বিজিবির মাদকবিরোধী তৎপরতা বেশ জোরদার করা হয়েছে। বিজিবি জানায়, এ মাসের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন অভিযানে ১ জন আসামিসহ মোট: ​১৪৭ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ​৬৪ বোতল ফেয়ারডিল সিরাপ এবং​আরও ৪৬ বোতল অন্যান্য নিষিদ্ধ সিরাপ জব্দ করা হয়েছে।​চলতি মাসে উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ১,৫৩,৫০০ (এক লক্ষ তেপ্পান্ন হাজার পাঁচশত) টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, "সীমান্তে দেশের সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ পুশ-ইন এবং যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি বদ্ধপরিকর। বিশেষ করে বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে যে 'জিরো টলারেন্স' নীতি রয়েছে, তা বাস্তবায়নে বিজিবির প্রতিটি সদস্য সীমান্তে দিনরাত নিরলসভাবে ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।"





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy