ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি, পেল ব্যাটারিচালিত নতুন রিকশা

গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি

সারাবাংলা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব্যাটারিচালিত ছয়টি নতুন রিকশা। সরকারের ভিক্ষুক

2026-07-12T12:12:07+00:00
2026-07-12T12:12:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি, পেল ব্যাটারিচালিত নতুন রিকশা
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১২:১২ পিএম   (ভিজিট : ৫৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব্যাটারিচালিত ছয়টি নতুন রিকশা। সরকারের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় শহর সমাজসেবা দপ্তরের অর্থায়নে এ সহায়তা পেয়ে পরিবারগুলোর সদস্যদের মুখে ফুটেছে স্বাবলম্বী হওয়ার আশার হাসি।

রোববার সকালে ঝালকাঠি পৌরসভার আয়োজনে পৌরসভা চত্বরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে রিকশার চাবি তুলে দেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন।
ঝালকাঠি শহর সমাজসেবা কর্মকর্তা খান জসীম উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও আইসিটি বিষয়ক দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক মো. বশির গাজী এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মিজান সালাহউদ্দিন।

বক্তারা বলেন, সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষকে ভিক্ষাবৃত্তি থেকে ফিরিয়ে এনে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। একটি রিকশা শুধু একটি যানবাহন নয়, বরং একটি পরিবারের নিয়মিত আয়ের পথ খুলে দেওয়ার মাধ্যম।
অনুষ্ঠানে জানানো হয়, চলতি অর্থবছরে ৪ লাখ ৭৯ হাজার টাকা ব্যয়ে ছয়টি ব্যাটারিচালিত রিকশা বিতরণ করা হয়েছে। এ ছাড়া ঝালকাঠি পৌরসভা নিজস্ব তহবিল থেকে অতিরিক্ত ৩১ হাজার টাকা ব্যয় করেছে।

রিকশা পেয়ে উপকারভোগীরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের প্রত্যাশা, এই সহায়তা তাদের পরিবারকে স্বাবলম্বী করে তুলবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy