৪ দিনে আড়াইহাজারে ২খুন এক ধর্ষণ!

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজরে গত ৪ দিনে দুই খুন এক ধর্ষণের ঘটনায় আইন শৃংখলা পরিস্থিতির অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন

2026-07-12T12:29:49+00:00
2026-07-12T12:33:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৪ দিনে আড়াইহাজারে ২খুন এক ধর্ষণ!
আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১২:২৯ পিএম  আপডেট: ১২.০৭.২০২৬ ১২:৩৩ পিএম  (ভিজিট : ৩২)
ফাইল ছবি
X

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজরে গত ৪ দিনে দুই খুন এক ধর্ষণের ঘটনায় আইন শৃংখলা পরিস্থিতির অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন এলাকাবাসি।

জানাগেছে, গত রোববার (৫ জুলাই) দিবাগত রাতের কোনও এক সময় উপজেলার জাঙ্গালিয়া কবরস্থান এলাকায় মো. আলিউল্লাহ (২৬) নামে এক অটোরিকশাচালককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকারীরা তার অটো রিকসাটি নিয়ে গেছে। সোমবার (৬ জুলাই) বিকেলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত অটো চালক মো. অল্নিউল্লাহ পার্শ্ববর্তী সোনারগাঁ উপজেলার বিশনাদী ভিটিপাড়া এলাকার হারুনের ছেলে।

বুধবার (৮ জুলাই) বিকেল ৪টায় ব্রাহ্মন্দী ইউনিয়নের লষ্করদী এলাকায় মোক্তার হোসেন ও ব্রাহ্মন্দী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মতিনের মধ্যে দীর্ঘ দিনের সম্পত্তি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে সিয়াম (২৬) নামে প্রবাস ফেরত এক যুবক সহ দুই পক্ষের ৮ জন গুরুতর আহত হন। পরে বৃহষ্পতিবার সকালে ঢাকার বেসরকারী  পপুলার হাসপাতালের আইসিইউতে থাকা অবস্থায় সিয়ামের মৃত্যু হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহত সিয়াম ওই গ্রামের মোক্তার হোসেনের পুত্র।

তা ছাড়া বুধবার রাতে আড়াইহাজার থানাধীন মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকার সরকারি আবাসন প্রকল্পের বাসিন্দা এক প্রতিবন্ধী গৃহবধূকে একই এলাকার সজিব ওরফে কালাই নামে এক যুবক জোরপূর্বক ধর্ষণ করে। অভিযুক্ত সজিব ওরফে কালাই  একই এলাকার শাহজাহানের ছেলে ।

নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (গ অঞ্চল) মেহেদী ইসলাম জানান, প্রতিটি ঘটনায় মামলা হয়েছে। ধর্ষণ মামলায় অভিযুক্ত সজিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকান্ড গুলোর বিষয়েও মামলা গ্রহণ করে পুলিশ তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। 

তিনি জানান, ইতি মধ্যেই সিয়াম হত্যা মামলায় হিরণ নামে এক তালিকাভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy