প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১:১৩ পিএম (ভিজিট : ৩০)

X
ছবি: প্রতিনিধি
মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় এক নারী ও একটি শিশুকে লক্ষ্য করে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শনিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মল্লিকপাড়ায় নিজ বাড়ির সামনে অবস্থানকালে মায়া খাতুনকে লক্ষ্য করে পাশের একটি পাঁচতলা ভবন থেকে এসিড নিক্ষেপ করা হয়। এ সময় তারা অল্পের জন্য বেঁচে যায়।
ভুক্তভোগীদের দাবি, এ ঘটনায় জড়িত ছিলেন মুন ও আসিফ নামে দুই ব্যক্তি। অভিযোগ অনুযায়ী, মুন মেহেরপুর শহরের খানপাড়ার মোস্তাক ড্রাইভারের ছেলে এবং আসিফ তার মামা। ঘটনার পর তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী মায়া খাতুন মেহেরপুর শহরের মল্লিকপাড়ার মাইদুল ইসলামের মেয়ে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযোগের বিষয়টি তদন্ত শুরু করেছে। এ বিষয়ে মেহেরপুর থানার সূত্র জানায়, অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।