কালিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

প্রাকৃতিক দুর্যোগ ও নদীভাঙন পরিস্থিতি মোকাবিলায় নড়াইলের কালিয়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (১২ জুলাই)

2026-07-12T19:13:03+00:00
2026-07-12T19:13:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত
কালিয়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৭:১৩ পিএম   (ভিজিট : ২২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

প্রাকৃতিক দুর্যোগ ও নদীভাঙন পরিস্থিতি মোকাবিলায় নড়াইলের কালিয়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম। সভায় সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, কালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরএমও পার্থ প্রতিম বিশ্বাস, কালিয়া পৌর বিএনপি সভাপতি শেখ সেলিম হোসেন, কালিয়া পৌর বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর মোঃ নওশের আলী, নড়াগাতী থানা বিএনপি সাধারণ সম্পাদক বুলবুল কবিরসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সভায় সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি ও নদীভাঙন পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, উদ্ধার কার্যক্রম জোরদার, ত্রাণসামগ্রী মজুত, ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন দপ্তরের সমন্বিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম বলেন, দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসন  প্রস্তুতি গ্রহণ করেছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy