শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে আমরা বিএনপির পতন ঘটাবো: নাসির উদ্দিন পাটোয়ারী

নওগাঁ প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, যাদের পকেটে ৫ই আগস্টের পরে সিএনজি স্ট্যান্ড,

2026-07-13T13:20:08+00:00
2026-07-13T13:20:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে আমরা বিএনপির পতন ঘটাবো: নাসির উদ্দিন পাটোয়ারী
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১:২০ পিএম   (ভিজিট : ৪৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, যাদের পকেটে ৫ই আগস্টের পরে সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, দোকানপাট দখল করে গরম গরম টাকা হয়েছে, ওইগুলা বাড়ি দিলে সব টাকা থুইয়া তারপরে আবার ওই বঙ্গোপসাগরের দিকে পালাইবে। আর সেটার জন্য সবাই প্রস্তুত হোন। যদি বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন না হয়, বিএনপি সরকারের পতন আমরা করব ইনশাআল্লাহ। যদি বাংলাদেশে শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হয়, বিএনপি সরকারের পতন আমরা করব। আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব, আওয়ামী লীগের খুনিদের ফাঁসিতে ঝুলাব এবং বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করব।

রোববার (১২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী মোড়ে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচীতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, বাংলাদেশে খুনি হাসিনা ১৪০০ লোককে হত্যা করে পালিয়ে গিয়েছে। তার আমরা এখনো বিচার করতে পারি নাই। অনেক মেনন, ইনু, সন্ত্রাসী যারা আছে দীপু মনি। তারা এখন জেলে আছে। তাদেরকে আমরা বিচারের কাঠগড়াতে দাঁড় করাতে চাই। আবু সাঈদের রক্তের বিচার করতে চাই। এই বিচার চাওয়া কি আমাদের অপরাধ? না। 

তাহলে যারা চিল্লাচিল্লি করতেছে মিডিয়াতে, বিভিন্ন মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, এত গরম দেখায়েন না। আমরা যদি ভালো মতন একটু গরম দেখাই, শেখ হাসিনা তো দিল্লিতে পালাইছে, আপনি কই পালাইবেন বঙ্গোপসাগরে? বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাইবেন না। আমরা যথেষ্ট ভদ্র আচরণ করতেছি, কারণ আমরা একটা সভ্য বাংলাদেশ গড়তে চাই, সবাইকে নিয়ে সুন্দর একটি বাংলাদেশ দাঁড় করাতে চাই। 

এই সুযোগে কেউ যদি বেশি লাফ দেওয়া শুরু করেন, কিভাবে টেনে নামাইতে হয় আমাদের জানা আছে। আপনাদের যে ভূত এসেছে রামভূত, দিল্লির ভূত,এই চাঁদাবাজির ভূত আমরা ইনশাআল্লাহ নামায়ে ফেলবো। 
তিনি বলেন,উপরে আল্লাহ আছে। যেই ধর্মই আমরা মানি না কেন, আমরা বিশ্বে শান্তি চাই। আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে কাউকে ভয় পাই না। দক্ষিণ বঙ্গে বন্যা হচ্ছে, ৩৯ জন বাংলাদেশি নাগরিক মৃত্যুবরণ করেছে। বাংলাদেশের একটা মন্ত্রণালয় রয়েছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। 

এই ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় যিনি মন্ত্রী, তাকে শুধু ইলেকশনের আগেই খুঁজে পাওয়া গিয়েছে। ইলেকশনের পরে এই বন্যাগ্রস্ত মানুষের মধ্যে তাকে একদিনও আমরা দেখতে পাই নাই। টিভি স্ক্রিনে দেখতে পেয়েছেন আপনারা? এরা হলো জাতির মহাপ্রতারক। ইলেকশনের আগে আপনাদের কাছে আসবে 'আমি এইটা করব, সেইটা করব, ওইটা করব, উন্নয়ন করব।' ইলেকশনের পরে এদেরকে পাওয়া যায় নারীর সাথে, মদের আড্ডায়। এরা দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজিতে ব্যস্ত। 

তিনি আরও বলেন, ভারতের ওইখানে যারা গেরুয়া সন্ত্রাস বিজেপি, আরএসএস যে গুন্ডা বাহিনী আমরাও তোমাদেরকে হুশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ৪৭-এ আজাদীর লড়াই করেছে, ৭১-এ যুদ্ধ করেছে, ৯০-এ করেছে, ২৪-এ করেছে তোমাদের যত ষড়যন্ত্র, কোনো ষড়যন্ত্রই বাংলাদেশে কখনো বাস্তবায়ন হবে না। বাংলাদেশ স্বাধীন আছে, থাকবে। বাংলাদেশের মানুষ লড়ে যাবে, তবুও আমরা কখনোই ভারতের সেবাদাস বা গোলাম হব না।

এনসিপির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে এসময় এনসিপির কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এস এম সাইফ মোস্তাফিজ,জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ অন্যরা বক্তব্য রাখেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy