কালীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে দ্বিতীয় পরামর্শকরণ সভা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

কালীগঞ্জ পৌরসভার ভবিষ্যৎ উন্নয়নকে পরিকল্পিত, আধুনিক ও টেকসই রূপ দিতে প্রণয়ন করা হচ্ছে একটি সমন্বিত পৌর মহাপরিকল্পনা (মাস্টার

2026-07-13T13:32:07+00:00
2026-07-13T13:32:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে দ্বিতীয় পরামর্শকরণ সভা
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১:৩২ পিএম   (ভিজিট : ৪৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কালীগঞ্জ পৌরসভার ভবিষ্যৎ উন্নয়নকে পরিকল্পিত, আধুনিক ও টেকসই রূপ দিতে প্রণয়ন করা হচ্ছে একটি সমন্বিত পৌর মহাপরিকল্পনা (মাস্টার প্ল্যান)। 

সোমবার (১৩ জুলাই)  এ পরিকল্পনায় স্থানীয় জনগণের মতামত, বাস্তব চাহিদা ও বিভিন্ন অংশীজনের পরামর্শ অন্তর্ভুক্ত করতে দ্বিতীয় পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

কালীগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে দিনব্যাপী আয়োজিত এ সভার আয়োজন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এটি নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন পৌরসভা মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ ধাপ।

প্রকল্পটি বাস্তবায়নে অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), এজেন্স ফ্রাঙ্কেস দ্য ডেভেলপমেন্ট (এএফডি) এবং বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, প্রকল্পের টিম লিডার ড. জহিরুল হক, কনসালটেন্ট মো. নাজমুস সাদাত, জুনিয়র কনসালটেন্ট আব্দুল আহাদ নাফিজ, পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনায় অংশগ্রহণকারীরা পৌর এলাকার বিদ্যমান সড়ক ও যোগাযোগ ব্যবস্থা, যানবাহন চলাচল, পানি নিষ্কাশন, পরিবেশ সংরক্ষণ, উন্মুক্ত স্থান রক্ষা, নাগরিক সুযোগ-সুবিধার সম্প্রসারণ এবং ভবিষ্যৎ নগরায়ণের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত মতামত তুলে ধরেন। পাশাপাশি উন্নয়ন পরিকল্পনাকে আরও বাস্তবমুখী ও কার্যকর করতে বিভিন্ন সুপারিশও প্রদান করেন।

বক্তারা বলেন, দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য একটি বিজ্ঞানভিত্তিক ও বাস্তবসম্মত মহাপরিকল্পনার বিকল্প নেই। পরিকল্পিত নগর ব্যবস্থাপনা নিশ্চিত হলে নাগরিক সেবার মান যেমন বাড়বে, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা করে টেকসই অবকাঠামো গড়ে তোলাও সহজ হবে।

সভায় জানানো হয়, মহাপরিকল্পনা প্রণয়নের প্রতিটি ধাপে স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। কারণ, জনগণের প্রত্যাশা ও বাস্তব প্রয়োজনের প্রতিফলন ঘটিয়েই একটি আধুনিক, বাসযোগ্য ও ভবিষ্যৎবান্ধব কালীগঞ্জ পৌরসভা গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

উল্লেখ্য, পৌর মহাপরিকল্পনা প্রণয়ন কার্যক্রমে কারিগরি সহায়তা দিচ্ছে পরামর্শক প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্টস লিমিটেড (ডিডিসি)।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy