ক্ষমা না চাইলে পাবনায় সারজিসকে অবাঞ্ছিতের হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতাদের দেওয়া

2026-07-13T16:52:44+00:00
2026-07-13T16:59:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ক্ষমা না চাইলে পাবনায় সারজিসকে অবাঞ্ছিতের হুঁশিয়ারি
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৪:৫২ পিএম  আপডেট: ১৩.০৭.২০২৬ ৪:৫৯ পিএম  (ভিজিট : ৩৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতাদের দেওয়া বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে পাবনায় সারোয়ার তুষার ও সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাবনা জেলা বিএনপি।

সোমবার (১৩ জুলাই) দুপুরে পাবনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। পাবনায় জুলাই গণঅভ্যুত্থানে গুলিবর্ষণকারী সাঈদ চেয়ারম্যানসহ আওয়ামী লীগ নেতাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রেক্ষিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পাবনা জেলা শাখা।

লিখিত বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেন, গত ৯ জুলাই এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ও মুখ্য আহ্বায়ক সারোয়ার তুষার পাবনা সদর ও চাটমোহরে রাজনৈতিক সফর করেন। একটি গণতান্ত্রিক দলের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনকে আগেই অবহিত করা হয়েছিল এবং বিএনপি সহযোগিতামূলক মনোভাবও দেখিয়েছিল।

তিনি আরো বলেন, ওই সফরের বিভিন্ন সভা-সমাবেশে অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেওয়া হয়েছে, যা রাজনৈতিক শিষ্টাচার ও মানবিক মূল্যবোধের পরিপন্থী।  অনতিবিলম্বে এই মিথ্যা বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং শিমুল বিশ্বাসের নামে মিথ্যা বক্তব্য দিয়ে পাবনার জনগণের হৃদয়ে যে ক্ষত সৃষ্টি করেছে তার জন্য পাবনাবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় পাবনার জনগণ পাবনার যেকোনো সভা সমাবেশে সারজিস আলম আর সারোয়ার তুষারকে অবাঞ্ছিত ঘোষণা করবে।

এনসিপি নেতাদের বক্তব্যে জামায়াতের ইন্ধন আছে বলে দাবি করে মাসুদ খন্দকার বলেন, তাদের (এনসিপি) যে ভাষা আর জামায়াতের যে ভাষা, দুই ভাষা একই ভাষা। জামায়াত যেভাবে কথা বলে এবং এনসিপি যেভাবে কথা বলে দুই সংগঠনের কথার মধ্যে আমরা ব্যাপক মিল পাই। সেখানেই তো বোঝা যায় কারো (জামায়াত) ইন্ধন আছে কিনা নেই। কে কোন সূরে কথা বলছে- এটা জনগণও বুঝতেছে আমরাও বুঝতেছি।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবু, পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান মাস্টার, বর্তমান যুগ্ম আহবায়ক আনিসুল হক বাবু, নুর মোহাম্মদ মাসুম বগা, আবু ওবায়দা সেখ তুহিন, জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু ও বর্তমান জেলা আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৯ জুলাই পাবনা সফর শেষে ১০ জুলাই নাটোরের পদযাত্রায় সারোয়ার তুষার অভিযোগ করেন-  শামসুর রহমান শিমুল বিশ্বাস ২০২৪ সালের ৪ আগস্ট পাবনায় ছাত্র-জনতাকে সরাসরি গুলিবর্ষণ করে দুই শিক্ষার্থীকে হত্যাকারী আওয়ামী লীগ নেতা আবু সাইদ খান ওরফে সাঈদ চেয়ারম্যানসহ পাবনার আওয়ামী লীগ নেতাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy