প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৬:০০ পিএম (ভিজিট : ৬৬)

X
ছবি: প্রতিনিধি
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর এগ্রোইকোলজি লার্নিং সেন্টারে এগ্রোইকোলজি, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় কৃষক-কৃষাণী ও কমিউনিটির সদস্যদের টেকসই কৃষি, পরিবেশ সংরক্ষণ এবং খাদ্য ব্যবস্থায় স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বারসিকের উপজেলা সমন্বয়কারী গুঞ্জন রেমা, প্রোগ্রাম অফিসার মো. আলমগীর এবং অ্যাসোসিয়েট প্রজেক্ট অফিসার আল্পনা নাফাক।
কর্মশালায় ৫টি গ্রামের মোট ২৭ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা এগ্রোইকোলজির মৌলিক ধারণা, প্রকৃতিনির্ভর কৃষি চর্চা, দেশীয় বীজ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় অভিযোজন কৌশল, খাদ্য সার্বভৌমত্বের গুরুত্ব এবং কৃষকের অধিকার বিষয়ে বিস্তারিত ধারণা লাভ করেন।