কেন্দুয়ায় ৭ হাজার পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি আটক

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার কেন্দুয়ায় অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মরিয়ম বেগম (৩৬) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ

2026-07-15T17:54:35+00:00
2026-07-15T17:54:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় ৭ হাজার পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি আটক
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৫:৫৪ পিএম   (ভিজিট : ৩৫)
ফাইল ছবি
X

ফাইল ছবি

নেত্রকোণার কেন্দুয়ায় অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মরিয়ম বেগম (৩৬) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণা। 

আটক মরিয়ম বেগম উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের বাসিন্দা এবং জুয়েল মিয়ার স্ত্রী।

বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হেনারগাতী বাজার এলাকায় আঠারোবাড়ী-কেন্দুয়াগামী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে আশেকানে হাওলাপুরী নামের একটি বাসে তল্লাশি চালিয়ে মরিয়ম বেগমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট, একটি আইটেল বাটন মোবাইল ফোন এবং মাদক বিক্রির ৩ হাজার টাকা জব্দ করা হয়।

জব্দ করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কেন্দুয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy