আটোয়ারী উপজেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

অস্থায়ী রাষ্ট্রপতি, মন্ত্রী এবং মহান জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য পঞ্চগড়

2026-07-15T20:48:03+00:00
2026-07-15T20:48:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আটোয়ারী উপজেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৮:৪৮ পিএম   (ভিজিট : ৩৪)
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার স্মরণে
X

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার স্মরণে

অস্থায়ী রাষ্ট্রপতি, মন্ত্রী এবং মহান জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য পঞ্চগড় জেলা বিএনপি’র অভিভাবক ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার এঁর স্মরণে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা বিএনপি’র আয়োজনে আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৫ জুলাই) বিকেলে স্থানীয় দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি’র সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ এর সভাপতিত্বে প্রথমে সদ্য প্রয়াত এই নেতার রাজনৈতিক জীবনী নিয়ে আলোচনা শুরু হয়। 

স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম দুলালের সঞ্চালনায় আয়োজিত আলোচনাসভায় আরো বক্তব্য রাখেন সাবেক সভাপতি আলহাজ মোঃ আব্দুর রহমান, সাবেক সদস্য সচিব আলহাজ কুদরত-ই-খুদা, সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ শাহাজাহান আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক বাবুল ইসলাম ও বদিউজ্জামান মানিকসহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 
আলোচনা শেষে দেশ বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফির ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য, আগামী ২৫ জুলাই বিকেলে আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ মাঠে বড় পরিসরে প্রয়াত নেতার স্মরণে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy