পরিত্যক্ত কক্ষ থেকে আধুনিক লাইব্রেরি, পুঠিয়া বালিকা বিদ্যালয়ে শিক্ষার নতুন উদ্যোগ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

সারাবাংলা

রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের একটি পরিত্যক্ত কক্ষকে সংস্কার করে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন লাইব্রেরিতে রূপান্তর করা হয়েছে।পুঠিয়ার সহকারী

2026-07-16T12:41:10+00:00
2026-07-16T12:41:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পরিত্যক্ত কক্ষ থেকে আধুনিক লাইব্রেরি, পুঠিয়া বালিকা বিদ্যালয়ে শিক্ষার নতুন উদ্যোগ
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:৪১ পিএম   (ভিজিট : ৬৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের একটি পরিত্যক্ত কক্ষকে সংস্কার করে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন লাইব্রেরিতে রূপান্তর করা হয়েছে।

পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের উদ্যোগে গড়ে ওঠা এ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও পাঠাভ্যাস বিকাশে নতুন মাত্রা যোগ করেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটা উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। উদ্বোধন শেষে এই লাইব্রেরিটি পরিদর্শন করে দেখেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে,  এক সময় অব্যবহৃত অবস্থায় থাকা কক্ষটি সংস্কার করে সেখানে বিভিন্ন বিষয় ভিত্তিক পাঠ্য ও রেফারেন্স বই, সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, জীবনী, শিশু-কিশোর উপযোগী গ্রন্থ এবং সাময়িকী সংযোজন করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আরামদায়ক বসার ব্যবস্থা, পর্যাপ্ত আলো-বাতাস, আকর্ষণীয় বুকশেলফ এবং একটি ডিজিটাল কর্নারও স্থাপন করা হয়েছে। এতে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন জ্ঞানবর্ধক বই পড়ার সুযোগ পাচ্ছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না রেখে জ্ঞানভিত্তিক, সৃজনশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নতুন লাইব্রেরি চালু হওয়ার পর শিক্ষার্থীদের বই পড়ার আগ্রহও উল্লেখ যোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরাও।  তাদের মতে, আধুনিক লাইব্রেরি শিক্ষার্থীদের নিয়মিত পাঠাভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন, “একসময়ের অবহেলিত একটি পরিত্যক্ত কক্ষ আজ জ্ঞানের আলোকবর্তিকায় পরিণত হয়েছে। পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এই উদ্যোগ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও অনুকরণীয় হতে পারে। শিক্ষার মানোন্নয়ন ও পাঠাভ্যাস বিস্তারে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy