মনোহরদীতে শহিদ জুলাই দিবস উপলক্ষে আলোচনা সভা

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর মনোহরদীতে শহিদ জুলাই দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের

2026-07-16T19:24:51+00:00
2026-07-16T19:24:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মনোহরদীতে শহিদ জুলাই দিবস উপলক্ষে আলোচনা সভা
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৭:২৪ পিএম   (ভিজিট : ৩৬)
আলোচনা সভা
X

আলোচনা সভা

নরসিংদীর মনোহরদীতে শহিদ জুলাই দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের শুরুতে জুলাইয়ের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহিদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন,  মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, মনোহরদী প্রেস ক্লাবের  সাধারণ সম্পাদক সুজন বর্মণসহ  বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জুলাইয়ের শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁদের আত্মদান দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ  প্রতিষ্ঠার সংগ্রামকে নতুন শক্তি জুগিয়েছে। 

শহিদদের আদর্শ ধারণ করে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে আহতদের পুনর্বাসন ও তাঁদের পরিবারের পাশে থাকার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy