প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১:৩৩ পিএম (ভিজিট : ৪৩)

X
শহিদুল ইসলাম (শহিদ)
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল,র সদস্য, শহিদুল ইসলাম (শহিদ) লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা,মোঃ বায়েজিদ বিন আখন্দ স্বাক্ষরিত তারঁ অফিসের বিগত ৭ জুলাই ২০২৬ সালের এক স্বারক মুলে এ তথ্য জানা যায়। তথ্য মতে লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সভাপতি হিসাবে পদাধিকার বলে লোহাগাড়া উপজেলার ইউএনও সভাপতি ও উপজেলায় কর্মরত অন্যান্য কর্মকতা ও ক্রীড়া ব্যাক্তিত্বদের বিভিন্ন পদে নাম আসে। ২৫ সদস্য বিশিষ্ট এ কমিটির কোষাধ্যক্ষ হিসাবে নাম আসে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,র অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল,র সদস্য,শহিদুল ইসলাম (শহিদ),র।
এতে তার রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্রদল নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও সুধী সমাজ তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাতে দেখা যায়। ফেসবুক মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সর্বমহলের পোষ্ট করতে দেখা যায়।
এ ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল,র সদস্য,শহিদুল ইসলাম (শহিদ),র অভিমত জানতে চাইলে তিনি কৃতজ্ঞতা চিত্তে জানান, কতৃপক্ষ আমাকে যোগ্য মনে করায় লোহাগাড়া ক্রীড়া সংস্থাররকোষাধ্যক্ষ নির্বাচিত করেছেন, আমি আমার সবটা দিয়ে এ দায়িত্ব ও আমানতের যথাযথ মূল্যায়নের সর্বোচ্চ আন্তরিক প্রচেষ্টায় থাকবো। এ ব্যাপারে আমাকে যারা ফেসবুকে বা বিভিন্ন মিডিয়ায় শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানাচ্ছি।
ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সকলের দোয়ায় এ ক্রীড়া সংস্থার উন্নয়ন অগ্রযাতায় সার্বিক ভূমিকা রাখার জন্য সদা স্বচেষ্ট থাকবো।