বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু করেছে সরকার: অর্থমন্ত্রী

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামে বন্যায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইতোমধ্যে বন্যাকবলিত এলাকার ৭৫ হাজার মানুষের মধ্যে শুকনো খাবার এবং ৮০

2026-07-17T19:27:21+00:00
2026-07-17T19:27:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু করেছে সরকার: অর্থমন্ত্রী
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৭:২৭ পিএম   (ভিজিট : ৫৩)
মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী
X

মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

চট্টগ্রামে বন্যায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইতোমধ্যে বন্যাকবলিত এলাকার ৭৫ হাজার মানুষের মধ্যে শুকনো খাবার এবং ৮০ হাজার মানুষের মধ্যে রান্না করা খাবার ও চাল বিতরণ করা হয়েছে। সরকার ইতিমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু করেছেন মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের আমিরিয়া উচ্চবিদ্যালয়ের মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা বন্যাকবলিত এলাকায় পুনর্বাসন কার্যক্রম শুরু করে দিয়েছি। পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত বন্যাদুর্গত মানুষের মাঝে সরকারি সহায়তা অব্যাহত থাকবে। এছাড়া বন্যার কারণে বাঁশখালীসহ অনেক এলাকার প্রায় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো দ্রুত মেরামতের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং কিছু সড়কে কাজও শুরু হয়েছে। 

তিনি বলেন, সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীকে বাঁশখালীর মানুষ শ্রদ্ধা ও ভালোবাসতেন। তিনি বাঁশখালীবাসীর কল্যাণে কাজ করে গেছেন তাই সবাই তাকে পছন্দও করতেন।

এ সময় ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মো. জাহিদুল ইসলাম মিঞা,  দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, জেলা বিএনপির সদস্য জহিরুল ইসলাম আলমগীর, জেলা পুলিশ সুপার মাসুদ আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহল আমিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লোকমান আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী, ইব্রাহীম খলিল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানী আকন, বাঁশখালী থানার (ওসি) রবিউল হক, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. নাছির উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদ প্রমুখ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy