প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৯:১৯ পিএম (ভিজিট : ৩৫)

X
সামাদ আলী বিশ্বাস
কুষ্টিয়ার ভেড়ামারার পশ্চিমা গ্রামে ১৭ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী তরুণীকে ৬৫ বছরের বৃদ্ধ কর্তৃক ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত বৃদ্ধ একই গ্রামের মৃত সাবদার আলী বিশ্বাসের পুত্র সামাদ আলী বিশ্বাস (৬৫)।
তাঁর বিরুদ্ধে ভেড়ামারায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাঁকে গ্রেফতার করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভেড়ামারা থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার(১৬ই জুলাই) বিকালে উক্ত তরুণী নিজ বাড়িতে ঘরে টিভি দেখছিল। এসময় তার মা-বাবা বাড়িতে ছিলেন না। তখন প্রতিবেশি তরুণীর ঘরে প্রবেশ করে তরুণীকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। এসময় প্রতিবেশি এক মহিলা টের পেয়ে এগিয়ে আসলে সামাদ আলী বিশ্বাস পালিয়ে যায়। পরে তরুণীর মা-বাবা ভেড়ামারা থানায় অভিযোগ দিলে, থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে সামাদ আলী বিশ্বাস নামে একজনকে আটক করে ২০০০সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয় এবং অভিযুক্তকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।