চন্দনাইশে অধ্যাপক ইসহাক উদ্দিন চৌধুরীর স্মরণসভা ও দোয়া মাহফিল

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চৌধুরীপাড়া এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও গুণী ব্যক্তিত্ব অধ্যাপক আলহাজ মোহাম্মদ ইসহাক উদ্দিন চৌধুরীর স্মরণে

2026-07-18T12:38:29+00:00
2026-07-18T12:38:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চন্দনাইশে অধ্যাপক ইসহাক উদ্দিন চৌধুরীর স্মরণসভা ও দোয়া মাহফিল
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১২:৩৮ পিএম   (ভিজিট : ২৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চৌধুরীপাড়া এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও গুণী ব্যক্তিত্ব অধ্যাপক আলহাজ মোহাম্মদ ইসহাক উদ্দিন চৌধুরীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে স্থানীয় জামে মসজিদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য অধ্যাপক এম এ করিম চৌধুরী।

স্মরণসভায় বক্তব্য দেন এয়াকুব চৌধুরী, এ টি এম মাসুদ চৌধুরী, শেখ টিপু চৌধুরী, মাহবুবুর রহমান চৌধুরী, মোজাম্মেল হক চৌধুরী, মনজুরুল আলম চৌধুরী, এম মনজুর মোর্শেদ চৌধুরী, জিন্নাত আলী চৌধুরী, ফরিদ আহমেদ চৌধুরী, আয়ুব মিয়া চৌধুরী, মোহাম্মদ সেলিম চৌধুরী, নুরুল ইসলাম চৌধুরী (বাচা), ফরিদুল ইসলাম চৌধুরী, হামিদুর রহমান চৌধুরী, আবু ছৈয়দ চৌধুরী, মরহুমের ঘনিষ্ঠজন মোহাম্মদ জসিম উদ্দিন, আবু সাঈদ সিকদার, নজরুল ইসলাম চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী, আরিফুল করিম চৌধুরী, সাজ্জাদ চৌধুরী, জাহিদুর রহমান চৌধুরী, রাজিব উদ্দীন চৌধুরী, এম মাসুদ চৌধুরী ও মোহাম্মদ জাহেদ চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, অধ্যাপক ইসহাক উদ্দিন চৌধুরীর আকস্মিক মৃত্যু এলাকায় অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে। শিক্ষা বিস্তার, সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। তাঁর সততা, আদর্শ ও সমাজসেবামূলক কর্মকাণ্ড নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলেও তারা উল্লেখ করেন।

বক্তারা মরহুমের অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়া এবং তাঁর আদর্শ অনুসরণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষপর্যায়ে মরহুম অধ্যাপক ইসহাক উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy