অবশেষে যে কারণে পদত্যাগ করলেন এনসিপি নেতা!

জয়পুরহাট প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপস ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ

2026-07-18T17:31:37+00:00
2026-07-18T17:31:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অবশেষে যে কারণে পদত্যাগ করলেন এনসিপি নেতা!
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫:৩১ পিএম   (ভিজিট : ২৮)
গোলাম কিবরিয়া তাপস
X

গোলাম কিবরিয়া তাপস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপস ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। গত ২ জুলাই দলের কেন্দ্রীয় আহবায়ক ও সদস্য সচিবের কাছে সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে তিনি পদত্যাগপত্র জমা দেন।

তবে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় ১৭ জুলাই শুক্রবার সাংবাদিকদের কাছে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

পদত্যাগপত্রে গোলাম কিবরিয়া তাপস উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে জয়পুরহাট জেলা শাখার আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন এবং দলের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। 

কিন্তু বর্তমানে শারীরিক অসুস্থতা ও বয়সজনিত কারণে সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ অবস্থায় সংগঠনের কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা থেকে তিনি পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন, আহ্বায়কের দায়িত্ব ছেড়ে দিলেও দলের একজন সাধারণ সদস্য হিসেবে ভবিষ্যতেও দলের অগ্রযাত্রা ও সাংগঠনিক কার্যক্রমে কাজ করে যাবেন। দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

গোলাম কিবরিয়া তাপস বলেন, ‘গত ২ জুলাই লিখিতভাবে কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত না জানানো হলেও স্থানীয়ভাবে আমি আমার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছি।’

এ বিষয়ে রাজশাহী বিভাগীয় এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন বলেন, বিষয়টি তিনি অনানুষ্ঠানিকভাবে শুনেছেন। তবে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র এখনো তার কাছে পৌঁছেনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy