শনিবার সকালে নেত্রকোনা রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ আনোয়ারুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।” তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবাইকে নিজ নিজ আঙিনা ও আশপাশে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক বজলুর রহমান পাঠান সাবেক যুগ্ন আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হক, পৌর বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।