নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইল সদর উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত একই গ্রামের রবিউল শিকদার ওরফে

2026-07-21T11:29:54+00:00
2026-07-21T11:29:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১১:২৯ এএম   (ভিজিট : ৩১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নড়াইল সদর উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত একই গ্রামের রবিউল শিকদার ওরফে রবিকে (৩৫) আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২০ জুলাই) বিকালে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মফিজুর রহমানের পাঁচ বছর বয়সী মেয়ে জান্নাতুলকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে রবিউল শিকদার ওরফে রবি নামে ওই নির্মাণ শ্রমিকের বিরুদ্ধে। 

স্বজনরা অভিযোগ করেন, রবিউলের ঘরের ভেতর শিশুটিকে কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় দেখতে পান। সে মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করেছে বলে তাদের অভিযোগ। 

পরে অভিযুক্ত রবিউল শিকদার ওরফে রবিকে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দত্তপাড়া এলাকা থেকে স্থানীয় লোকজন আটক করে গণধোলাই দেয়। 

খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে আটক রবিউল জেলা পুলিশের হেফাজতে রয়েছে।

আটক রবি একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে। সে পেশায় একজন নির্মাণ শ্রমিক। 

নড়াইল সদর থানা পুলিশের ওসি অজয় কুন্ডু বলেন, আটক রবিউলকে থানা হাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy