মাগুরায় হত্যা মামলার আসামি যুবলীগ নেতা সজীব বিশ্বাস গ্রেপ্তার

মাগুরা প্রতিনিধি

সারাবাংলা

মাগুরার শ্রীপুর উপজেলার ৭ নম্বর সব্দালপুর ইউনিয়নের আমতৈল গ্রামের বাসিন্দা ও হত্যা মামলার আসামি সজীব বিশ্বাসকে (৩০) গ্রেপ্তার

2026-07-21T11:36:08+00:00
2026-07-21T11:36:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাগুরায় হত্যা মামলার আসামি যুবলীগ নেতা সজীব বিশ্বাস গ্রেপ্তার
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১১:৩৬ এএম   (ভিজিট : ৩৪)
সজীব বিশ্বাস
X

সজীব বিশ্বাস

মাগুরার শ্রীপুর উপজেলার ৭ নম্বর সব্দালপুর ইউনিয়নের আমতৈল গ্রামের বাসিন্দা ও হত্যা মামলার আসামি সজীব বিশ্বাসকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রব্বানী বিশ্বাসের ছেলে এবং ওয়ারেন্টভুক্ত আসামি।

রোববার (২০ জুলাই) দুপুরে মাগুরা জেলা জজ আদালত প্রাঙ্গণের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, সজীব বিশ্বাসের বিরুদ্ধে শ্রীপুর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলাও রয়েছে, যার প্রেক্ষিতে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সজীব বিশ্বাস বাংলাদেশ আওয়ামী যুবলীগের শ্রীপুর উপজেলা ৭ নম্বর সব্দালপুর ইউনিয়ন শাখার সহ-সম্পাদক। স্থানীয়দের অভিযোগ, তিনি এলাকায় অস্ত্রের ভয় দেখানো, মাদক ব্যবসা, অগ্নিসংযোগ ও লুটপাটসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশ পৃথকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় যুবলীগ নেতা সজীব বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy