জনপ্রিয় অভিনেত্রীর ভিডিও ভাইরাল, উত্তাল নেটদুনিয়া!

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল ও অভিনেতা-নৃত্যশিল্পী রাঘব জুয়ালকে ঘিরে ফের শুরু হয়েছে প্রেমের গুঞ্জন। সম্প্রতি একটি জন্মদিনের পার্টি

2026-07-21T19:24:36+00:00
2026-07-21T21:18:24+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
জনপ্রিয় অভিনেত্রীর ভিডিও ভাইরাল, উত্তাল নেটদুনিয়া!
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:২৪ পিএম  আপডেট: ২১.০৭.২০২৬ ৯:১৮ পিএম  (ভিজিট : ৫৭৮)
অভিনেত্রী শেহনাজ গিল
X

অভিনেত্রী শেহনাজ গিল

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল ও অভিনেতা-নৃত্যশিল্পী রাঘব জুয়ালকে ঘিরে ফের শুরু হয়েছে প্রেমের গুঞ্জন। সম্প্রতি একটি জন্মদিনের পার্টি থেকে বের হওয়ার সময় ভিড়ের মধ্যে রাঘবকে শেহনাজকে নিরাপদে এগিয়ে নিতে দেখা যায়। 

এ সময় শেহনাজকে রাঘবের কাঁধে ভর দিয়ে হাঁটতে দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।   

তবে সম্পর্ক নিয়ে চলা জল্পনা-কল্পনার বিষয়ে সরাসরি কিছু বলতে চাননি শেহনাজ। সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ব্যক্তিগত প্রশ্ন করবেন না, প্লিজ।

এরপরই তিনি আলোচনার কেন্দ্রবিন্দু ঘুরিয়ে দেন রাঘব জুয়ালের আসন্ন সিনেমা ‘ভাই তেরা স্টার হ্যায়’র দিকে। ছবিটির প্রচার করে শেহনাজ বলেন, আমার বন্ধুর সিনেমা ‘ভাই তেরা স্টার হ্যায়’ আসছে। আপনারা সবাই দয়া করে ছবিটি সমর্থন করবেন।
রাঘবকে নিজের ‘খুব ভালো বন্ধু’ উল্লেখ করে তিনি বলেন, ও আমার খুব ভালো বন্ধু। ওর ছবি সফল হওয়া খুবই গুরুত্বপূর্ণ। নায়ক হিসেবে প্রথমবার বড় পর্দায় আসছে। তাই দর্শকদের ওকে সমর্থন করা জরুরি। ও ইন্ডাস্ট্রির পরিবারের কেউ নয়, নিজের পরিশ্রমে এখানে পৌঁছেছে। তাই সবাই সিনেমাটি দেখতে যাবেন।

উল্লেখ্য, ২০২৩ সালে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন শেহনাজ গিল ও রাঘব জুয়াল। ছবিটির প্রচারণার সময় সালমান খান দুজনকে নিয়ে মজার ছলে মন্তব্য করেছিলেন। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরালো হয়।

রাঘব জুয়াল সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে জানান, সালমান খান কেবল মজা করেছিলেন। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শেহনাজ আর আমি শুধু একসঙ্গে একটি ছবিতে কাজ করেছি, এর বেশি কিছু নয়। 





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy