তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, নিন্মাঞ্চল প্লাবিতের শঙ্কা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

উজানের ঢল ও টানা ভারী বৃষ্টিপাতের কারণে সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৬টার তথ্য অনুযায়ী, ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তা

2026-07-21T20:13:52+00:00
2026-07-21T20:13:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, নিন্মাঞ্চল প্লাবিতের শঙ্কা
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৮:১৩ পিএম   (ভিজিট : ৩২)
তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই
X

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই

উজানের ঢল ও টানা ভারী বৃষ্টিপাতের কারণে সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৬টার তথ্য অনুযায়ী, ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ০৮ মিটার। অর্থাৎ বিপৎসীমার সাত সেন্টিমিটার নিচ দিয়ে নদীর পানি প্রবাহিত হচ্ছিল। 

এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চল এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের চর ও নিম্নভূমি প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

পাউবো সূত্র জানায়, উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী কয়েক ঘণ্টায় তিস্তার পানি আরও বাড়তে পারে। এজন্য নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। 

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টির কারণে তিস্তার পানি দ্রুত বাড়ছে তাই, পরিস্থিতি মোকাবিলায় ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। পানি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকায় সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy