চাঁপাইনবাবগঞ্জে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ শুরু

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত সবুজ বাংলাদেশ প্রতিষ্ঠার ঐতিহাসিক অঙ্গীকার

2026-07-21T21:23:24+00:00
2026-07-21T21:23:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ শুরু
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৯:২৩ পিএম   (ভিজিট : ৯০)
বৃক্ষরোপণ শুরু
X

বৃক্ষরোপণ শুরু

চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত "সবুজ বাংলাদেশ" প্রতিষ্ঠার ঐতিহাসিক অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ— "দেশে ২৫ কোটি গাছ লাগান, সবুজ বাংলাদেশ গড়তে একটি করে গাছ লাগান"—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি'র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে দুই দিনব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট শাহীন শওকত। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ছত্রাজিতপুর পাইকোরতলা থেকে সোনামসজিদ ট্রাক টার্মিনাল পর্যন্ত বৃক্ষরোপণ প্রাথমিক পর্যায়ের সফল উদ্বোধনের পর এবার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর পাইকোরতলা হতে সোনামসজিদ ট্রাক টার্মিনাল পর্যন্ত আজ ২১ জুলাই ২০২৬ থেকে শুরু হয়ে আগামী ২২ জুলাই ২০২৬ পর্যন্ত এই দুই দিনব্যাপী বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি চলবে। 

প্রতিদিন সকাল ১০টা থেকে এই কার্যক্রম পরিচালিত হবে। উক্ত দুই দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির (রাজশাহী বিভাগ) সাংগঠনিক সম্পাদক জনাব সৈয়দ শাহীন শওকত।

সড়কজুড়ে ফুল, ফল ও ঔষধি গাছ লাগানোর বিশাল কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামীর একটি পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ বিনির্মাণের এই মহতী উদ্যোগ স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। 

সার্বিক এই কর্মসূচি সফল করতে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলা পৌর শাখা এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।স্থানীয় পরিবেশবিদ ও সচেতন মহল সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy