প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১১:৩৫ এএম (ভিজিট : ৩৫)

X
ছবি : প্রতিনিধি
‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’—এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে ফল মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ ফল মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাফি আফরোজ সনি।
মেলায় আম, কাঁঠাল, রামবুটান, পেয়ারা, কলা, ড্রাগন ফল, মাল্টা, কমলা, পেঁপে ও আনারসসহ বিভিন্ন দেশীয় ও উন্নত জাতের ফল প্রদর্শন করা হয়। উপজেলার বিভিন্ন এলাকার কৃষক ও ফলচাষিরা নিজেদের উৎপাদিত ফল নিয়ে মেলায় অংশগ্রহণ করেন।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক, ফলচাষি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। মেলার মাধ্যমে কৃষকদের ফল চাষে উৎসাহিত করা, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি এবং ফল সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।