কালিয়াকৈরে অটো রিক্সা চাপায় নিহত-১

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক ফুলবাড়িয়া সড়কের চা বাগান এলাকায় ব্যাটারী চালিত গাড়ি চাপায় ফালুদা(৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

2026-07-22T12:06:24+00:00
2026-07-22T12:06:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিয়াকৈরে অটো রিক্সা চাপায় নিহত-১
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১২:০৬ পিএম   (ভিজিট : ৪১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক ফুলবাড়িয়া সড়কের চা বাগান এলাকায় ব্যাটারী চালিত গাড়ি চাপায় ফালুদা(৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় অটো রিক্সার ড্রাইভার কবির হোসেনেরও গুরুতর আহত হয়।

নিহত ফালুদা উপজেলার বোয়ালী ইউনিয়নের শশী মোহনদাসের ছেলে।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে ফালুদা বোয়ালি থেকে ব্যাটারি চালিত অটোরিক্সায় চা বাগান বাজারের দিকে আসতেছিলেন। অটো রিক্সাটি মৌচাক ফুলবাড়িয়া সড়কের চা বাগান বাজার উত্তর পাশে কালভার্টের কাছে পৌঁছলে অটো রিক্সার সামনে দিয়ে একটি কুকুর দৌড় দেয়। অটো রিক্সার ড্রাইভার কুকুরকে বাঁচাতে গিয়ে অটো রিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। 

এতে রিকশায় থাকা যাত্রী ফালুদা রিকশা থেকে পড়ে গেলে অটো রিক্সাটি তার গায়ের উপর পড়ে এবং গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকেসহ অটো রিক্সার চালক কবির হোসেনকে উদ্ধার করে  চাবাগান বাজারে প্রদীপের ফার্মেসিতে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার সময়ই ফালুদা মৃত্যুবরণ করেন।

পরে ফালুদার স্ত্রী সহ পরিবারের লোকজন তাকে তার গ্রামের বাড়ি বোয়ালীত নিয়ে যায়। নিহত ফালুদার স্ত্রী ও তিন কন্যা রয়েছেন। কন্যাদের মধ্যে একজন প্রতিবন্ধী কন্যা রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy