ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চুনারুঘাট উপজেলা কমিটি গঠন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব) এর চুনারুঘাট উপজেলা শাখার অনুমোদন দিয়েছেন কোয়াব এর কেন্দ্রীয় কমিটির সভাপতি জাতীয়

2026-07-22T15:49:58+00:00
2026-07-22T15:49:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চুনারুঘাট উপজেলা কমিটি গঠন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৩:৪৯ পিএম   (ভিজিট : ৫৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব) এর চুনারুঘাট উপজেলা শাখার অনুমোদন দিয়েছেন কোয়াব এর কেন্দ্রীয় কমিটির সভাপতি জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ মিঠুন।

মঙ্গলবার (২১ জুলাই) বিকালে এ কমিটি অনুমোদন করা হয়। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর চুনারুঘাট উপজেলা শাখার দায়িত্ব প্রাপ্ত সভাপতি হলেন মোহাম্মদ শাহ নেওয়াজ, সাধারণ সম্পাদক মজিবুল হোসেন শুভ ও সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহাগসহ ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

উপজেলা কমিটি গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে নিয়মিতভাবে উপজেলার ক্রিকেট লীগ আয়োজনে উল্লেখযোগ্য ভূমিকা রাখা ও উপজেলা পর্যায়ে ক্রিকেটারদের কল্যাণে মুখ্য ভূমিকা পালন।

কোয়াব আশা প্রকাশ করে উল্লিখিত কমিটির ক্রিকেটাররা তাদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন।

কোয়াব (COAB) ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এটি বাংলাদেশের পেশাদার ক্রিকেটারদের একটি সংগঠন।

কোয়াব মূলত ক্রিকেটারদের ইউনিয়ন যেটা দেশের সমস্ত ক্রিকেটারদের কণ্ঠস্বর হিসেবে কাজ করে।

নবকমিটিকে অভিনন্দন জানানোসহ চুনারুঘাট উপজেলার ক্রীড়ামুদিরা আশা করছেন, কোয়াব এর হাত ধরে মফস্বল ক্রিকেটের কার্যক্রম আরও অগ্রগতি পাবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy