প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬:৫১ পিএম (ভিজিট : ৩৯)

X
ছবি: প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও পীর সাহেব চরমোনাই মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেন, জামায়েত যেদিন তাদের লোগো থেকে আকিমুদ্দিন উঠিয়ে ফেলেছে তখনই তারা একপর্যায়ে পরাজিত হয়ে গেছে। কারণ জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত। এরপর বিভিন্ন সময় তারা বিভিন্ন দলের সাথে তাল মিলিয়ে চলে, এটা আমাদের সামনে পরিষ্কার।
বুধবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা জেলা উত্তর জেলার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এনব কথা বলেন।
তিনি আরো বলেন, জামায়াত যে বিভিন্ন দলের সাথে তালে তাল মিলিয়ে চলে এটা আমাদের কাছে পরিষ্কার। আওয়ামীলীগের সময় আওয়ামীলীগের সাথে, আবার বিএনপির সময় বিএনপির সাথে, আবার অন্যদের সাথে। এটাতো আমাদের সামনে পরিষ্কার।
এর পরেও তারা কোন চেতনা নিয়ে কাজ করতো। চেতনাটা ছিলো ইসলাম। কিন্তু যখন লোগো থেকে ইসলাম কে উঠাইয়া ফেলছে, এখন আর তাদের কোন দ্বিতীয় চেতনা আমার জানা নাই।
অনান্য যে ইসলামী দল রয়েছে, যারা তাদের সাথে সম্পৃক্ততা, তারাও এখন ইসলাম হিসেবে আমাদের সামনে পরিচয় দেওয়ার নৈতিক ক্ষমতাটা হারাই ফেলছে। কারন জামায়াত পরিস্কার বলেছিল তারা ক্ষমতায় যেতে পারলে ইসলামী শরিয়াহ অনুযায়ী দেশ চালাবে না, দেশ চালাবে প্রচলিত গনতন্ত্র অনুযায়ী।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কুমিল্লা জেলা উত্তর সভাপতি ক্বারী মোঃ সাইফুল ইসলাম সরকারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দলটির যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন এবং কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম।
আরো উপস্থিত ছিলেন সংগঠনের উত্তর জেলার উপদেষ্টা মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মুফতী এহতেশামুল হক কাসেমী (উজানী), মাও. রাশেদুল ইসলাম রহমতপুরী ও আলহাজ্ব আব্দুল করীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত সম্মেলন শেষে ক্বারী সাইফুল ইসলাম সরকারকে সভাপতি এবং মুফতী রাশেদুল ইসলামকে সেক্রেটারী করে কুমিল্লা উত্তর জেলা কমিটি ঘোষনা করেন আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।