কক্সবাজার ডিএনসি'র অভিযানে ৪ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের চকরিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।বুধবার

2026-07-23T11:23:27+00:00
2026-07-23T11:23:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কক্সবাজার ডিএনসি'র অভিযানে ৪ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:২৩ এএম   (ভিজিট : ২৮)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে চকরিয়া পৌরসভার চিরিংগা বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে ফুটপাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের করমমুহুরী পাড়ার বাসিন্দা আরমান উদ্দিন (২২)।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আরমান উদ্দিনের কাছে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে টিস্যু পেপারে মোড়ানো দুটি বান্ডেল উদ্ধার করা হয়। প্রতিটি বান্ডেলে ১০টি করে জিপারলক পলিপ্যাকেট ছিল। প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট ৪ হাজার পিস লালচে রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার প্যাকেটসহ মোট ওজন ৩৮০ গ্রাম।

এ ঘটনায় ডিএনসির উপপরিদর্শক (এসআই) মো. মোস্তফা সিকদার ইমন বাদী হয়ে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে চকরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার তফসিলের ক্রমিক নং-১০(খ) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy