প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ২:০০ পিএম (ভিজিট : ৩২)

X
বরিশাল সিটি কর্পোরেশনের বিদ্যুৎ শাখায় কর্মরত লাইটম্যানদের কাজের সুবিধার্থে সাইকেল ও রেইনকোট প্রদান করেন সিটি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) বিদ্যুৎ শাখায় কর্মরত লাইটম্যানদের কাজের সুবিধার্থে সাইকেল ও রেইনকোট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) “সাইকেল ও রেইনকোট বিতরণ-২০২৬” শীর্ষক এই কর্মসূচি ও অনুষ্ঠান থেকে কর্মচারীদের হাতে এসব প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেওয়া হয়।
সিটি কর্পোরেশনের কম্পাউন্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মচারীদের মাঝে এসব সাইকেল ও রেইনকোট বিতরণ করেন সিটি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। উপস্থিত ছিলেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বাড়ী ও সচিব রুম্পা সিকদারসহ ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ।
উপস্থিত সংশ্লিষ্টরা জানান, নগরীর রাস্তার বাতিগুলো নিয়মিত ও সঠিক সময়ে নিয়ন্ত্রণ নিশ্চিত করতে এবং বৃষ্টি বাদলের দিনেও কর্মচারীরা যেন নির্বিঘ্নে তাদের দায়িত্ব পালন করতে পারেন, সেই উদ্দেশ্যেই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সহায়তার ফলে বিদ্যুৎ শাখার মাঠপর্যায়ের কর্মীদের কাজের গতি আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তারা।