হাজতে অসুস্থ হয়ে মারা গেলেন আ.লীগ নেতা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে বাবলু মিয়া (৫২) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই)

2026-07-23T15:40:28+00:00
2026-07-23T15:40:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাজতে অসুস্থ হয়ে মারা গেলেন আ.লীগ নেতা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৩:৪০ পিএম   (ভিজিট : ৩৭)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে বাবলু মিয়া (৫২) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাবলু মিয়া সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা ইউনিয়নের পূর্ব বাহুকা গ্রামের মৃত রমজান আলীর ছেলে। তিনি রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি ছিলেন।
সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, একটি রাজনৈতিক মামলায় এক মাস আগে বাবলু মিয়া জেল হাজতে আসেন। বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়।

বাবলু মিয়ার এই মৃত্যু তাঁর পরিবার, স্বজন ও পরিচিতজনের জন্য রেখে গেল গভীর শোকের ভার। একসময় রাজনীতিতে সক্রিয় এই মানুষটির জীবনাবসান হলো হাসপাতালের শয্যায়, কারাবন্দি অবস্থাতেই।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy