প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৯:২৭ পিএম (ভিজিট : ৬৩)

X
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক
আজকের শিশু আগামী দিনের ভবিষৎ। আগামী প্রজন্ম কে সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রত্যেক শিশুদের প্রথম পাঠশালা হচ্ছে তাদের পরিবার। তাই শিশুদের মেধা বিকাশে পরিবারের ভূমিকা অপরিহায বলে মন্তব্য করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
তিনি বৃহস্পতিবার (২৩ জুলাই) মধুপুর উপজেলার শোলাকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শিশুমেলা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।
শোকাকুড়ী সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মেলায় বৃত্তিপ্রাপ্ত ১৭ জন শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, শোলাকুড়ী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কেরামত আলী, শোলাকুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাদ্দেছ আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম খান। অনুষ্ঠান পরিচালনা করেন শোলাকুড়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা মল্লিক।
তাহমিনা মল্লিক জানান, শিশুদের সৃজনশীলতা বিকাশ ও আনন্দঘন পরিবেশে শিক্ষার প্রসারে এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।