সেতুর পাটাতন ধসে রানিরহাট-কাউখালী সড়কে আবার যান চলাচল বন্ধ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

‎রাঙ্গুনিয়ার রানিরহাট-কাউখালী সড়কের সাহেব নগর এলাকায় ইটবোঝায় ভারী ট্রাকের কারণে স্টিলের বেইলিসেতুর পাটাতন ট্রাকসহ আবার ধসে পড়েছে। বৃহস্পতিবার

2026-07-23T21:37:56+00:00
2026-07-23T21:37:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেতুর পাটাতন ধসে রানিরহাট-কাউখালী সড়কে আবার যান চলাচল বন্ধ
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৯:৩৭ পিএম   (ভিজিট : ২৫)
সেতুর পাটাতন ধস
X

সেতুর পাটাতন ধস

‎রাঙ্গুনিয়ার রানিরহাট-কাউখালী সড়কের সাহেব নগর এলাকায় ইটবোঝায় ভারী ট্রাকের কারণে স্টিলের বেইলিসেতুর পাটাতন  ট্রাকসহ আবার ধসে পড়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৮ টা হতে যান চলাচল বন্ধসহ দুইপাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

একটি অতিরিক্ত ইটবোঝাই ট্রাক পার হওয়ার সময় ধারণক্ষমতার অতিরিক্ত ওজনের কারণে ব্রিজটি ভেঙে পড়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে।এর আগে গত শনিবার দুপুরে অতিরিক্ত বোঝায় ট্রাক বেইলিসেতুর পাটাতনসহ ধসে একদিন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।

‎স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৮ টায়  ইটবোঝাই ভারী ট্রাক সাহেব নগর এলাকার সেতুটি পারাপার হচ্ছিল। ট্রাকটি সেতুর মাঝপথে পৌঁছামাত্র বিকট শব্দে স্টিলের পাটাতন ভেঙে পড়ে এবং ট্রাকটি আটকে যায়। ঘটনার পর থেকে সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

‎সড়কটি রাঙ্গুনিয়া ও রাঙামাটির কাউখালী অঞ্চলের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হওয়ায় দুই পাশে যানবাহন আটকা পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী,শিক্ষক,শিক্ষার্থী অফিসগামী কর্মকর্তা,ব্যবসায়ী, যাত্রী ও চালকেরা। সাপ্তাহিক হাটের দিন হওয়ায় বিপাকে পড়ে সকলে।

‎স্থানীয়রা অভিযোগ করে বলেন, বিগত কয়েকদিন পূর্বে নাম মাত্র মেরামত করে দায় সাড়িয়েছেন রাঙ্গামাটি সড়ক বিভাগ। এক সপ্তাহে দুইবার ট্রাক ধসে যান চলাচল ব্যাহত হওয়ায় স্থায়ীভাবে সেতু নির্মাণ করার দাবী যাতায়াত কারীদের। যদি সেতুটি দ্রুত আবারো সচল করা না হয় তাহলে দুই উপজেলার মানুষ চলাচলের ভোগান্তি পৌঁছাবে চরমে।

‎এ বিষয়ে রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, অতিরিক্ত বোঝাইয়ের কারণে পাঁচটনের অধিক পরিবহন স্টিলের বেইলীসেতুর জন্য ঝুঁকিপূর্ণ। বারবার মেরামত করেও কিছু হচ্ছে না। পূর্বেও কয়েকবার মেরামত করা হয়েছে। কিন্তু কিছু অসাধু চালক নির্দেশনা অমান্য করে পাঁচটনের অধিক যানবাহন নিয়ে চলাচলের কারণে বারবার দুর্ঘটনায় যোগাযোগ ব্যাহত হচ্ছে।

‎তিনি জানান, ইতিমধ্যে যান চলাচল স্বাভাবিক করতে লোক ঘটনাস্থলে গিয়েছে। ট্রাকের মাল আনলোড হলে মেরামত করে যান চলাচল স্বাভাবিক হবে বলে তিনি নিশ্চিত করেন।

‎নির্মাণের বিষয়ে জানতে চাইলে তিনি আরো জানান, ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে স্থায়ী সেতু নির্মাণের কার্যাদেশ হয়েছে। বর্ষা শেষে আমরা সেতু নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করব। সেতু নির্মাণের আগ পর্যন্ত পাঁচটনের অধিক ভারী পরিবহণকারীদের বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছেন তিনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy