দৌলতপুরে চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্তবর্তী আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ এলাকায় সামিরুল সাহ (৫৫) নামে এক চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ

2026-07-24T11:16:17+00:00
2026-07-24T11:16:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দৌলতপুরে চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১১:১৬ এএম   (ভিজিট : ৫০)
ফাইল ছবি
X

ফাইল ছবি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্তবর্তী আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ এলাকায় সামিরুল সাহ (৫৫) নামে এক চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীর ও মুখে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকান্ড বলে ধারণা করছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ব্যাংগাড়ী-ধর্মদহ সড়ক সংলগ্ন ধর্মদহ এলাকার একটি মাঠে থাকা বাঁশের মাচার ওপর তাঁর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পাশ্ববর্তী তেকালা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

নিহত সামিরুল সাহ তেকালা পশ্চিমপাড়াা গ্রামের মৃত বিশারদ সাহ‘র ছেলে। তিনি পেশায় চা বিক্রেতা ছিলেন।

পুলিশ জানিয়েছে, সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। 

পাশাপাশি হত্যাকান্ডের রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান রক্তাক্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত শেষে ঘটনার বিস্তাারিত জানানো হবে হবে বলে তিনি জানিয়েছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy