বাঁশখালীর বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসন সহায়তার অংশ হিসেবে ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ডিআর

2026-07-24T12:29:04+00:00
2026-07-24T12:29:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাঁশখালীর বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণ
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১২:২৯ পিএম   (ভিজিট : ৪১)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসন সহায়তার অংশ হিসেবে ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ডিআর কমপ্লেক্সের স্বত্বাধিকারী মুজিবুল হোছাইন টিপু। 

শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ডিপুটিঘোনা পশ্চিম চাম্বল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পুনর্বাসন সহায়তার অংশ হিসেবে হাজারো বন্যাদুর্গতদের মাঝে এসব ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণ করা। 

এ সময় ডিআর কমপ্লেক্সের স্বত্বাধিকারী মুজিবুল হোছাইন টিপু বলেন, 'সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বাঁশখালীর বহু পরিবার তাদের শেষ আশ্রয়টুকুও হারিয়েছে। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি মানুষের মানবিক ও নৈতিক দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই আমার চাম্বল ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বসতঘর পুনর্নির্মাণের সহায়তা হিসেবে ঢেউটিন এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের এই সহায়তা ক্ষতিগ্রস্তদের সব ক্ষতি পূরণ করতে না পারলেও নতুন করে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগাবে।'

এ সময় ঢেউটিন ও খাদ্য বিতরণকালে ডিআর কমপ্লেক্সের স্বত্বাধিকারী মুজিবুল হোছাইন টিপু, স্থানীয় সমাজসেবক বাবুল চৌধুরী, বদরুল চৌধুরী, শাহাবুদ্দিন চৌধুরী, নূর মোহাম্মদ, দিল মোহাম্মদ, ফেরদৌস আলম চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।'#





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy