নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীর জয়নগর ইউনিয়নের এক ইউপি সদস্যকে (মেম্বার) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। পরে উন্নত চিকিৎসার

2026-07-24T12:31:47+00:00
2026-07-24T12:31:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১২:৩১ পিএম   (ভিজিট : ৩৫)
মো. মনি মিয়া শেখ
X

মো. মনি মিয়া শেখ

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীর জয়নগর ইউনিয়নের এক ইউপি সদস্যকে (মেম্বার) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে জয়নগর ইউনিয়নের পানিপাড়া গ্রামের কামরুল ঠাকুরের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. মনি মিয়া শেখ (৪৫)। 

তিনি নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য এবং চর-জয়নগর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে জয়নগর ইউনিয়নের পুঠিমারি বাজার থেকে কেনাকাটা শেষে নিজ বাড়ি চর-জয়নগর ফিরছিলেন মনি মিয়া। পথে পানিপাড়া এলাকার কামরুল ঠাকুকের বাড়ির সামনে পৌছালে   আগে থেকে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। 

এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন। পরে ওই রাতেই ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy