ভীমরুলী ভাসমান পেয়ারা হাটে উচ্চ শব্দে গান: জনভোগান্তি

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলী ভাসমান পেয়ারা হাট ও আশপাশের পেয়ারাবাগান এলাকায় পর্যটকদের উচ্চ শব্দে গান বাজানোর কারণে ক্রেতা-বিক্রেতা, শিক্ষার্থী

2026-07-24T15:11:50+00:00
2026-07-24T15:11:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভীমরুলী ভাসমান পেয়ারা হাটে উচ্চ শব্দে গান: জনভোগান্তি
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৩:১১ পিএম   (ভিজিট : ৩৫)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলী ভাসমান পেয়ারা হাট ও আশপাশের পেয়ারাবাগান এলাকায় পর্যটকদের উচ্চ শব্দে গান বাজানোর কারণে ক্রেতা-বিক্রেতা, শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বাড়ছে। 

এ পরিস্থিতিতে প্রাকৃতিক পরিবেশ রক্ষা, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থানীয় জনজীবনের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন ৮ দফা নির্দেশনা জারি করলেও তা অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

সদর উপজেলার কীর্তিপাশা, ভীমরুলীসহ বিভিন্ন পেয়ারাবাগান এলাকায় প্রতিদিন ট্রলার ও নৌযানে করে শত শত পর্যটক ঘুরতে আসেন। তবে তাদের একটি অংশ উচ্চ শব্দে গান বাজিয়ে নৌভ্রমণ করায় হাটের বেচাকেনা ব্যাহত হচ্ছে। একই সঙ্গে আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

শুক্রবার সরেজমিনে দেখা যায়, একের পর এক ট্রলার ও নৌযানে উচ্চ শব্দে গান বাজিয়ে পর্যটকরা ভীমরুলী ও আশপাশের পেয়ারাবাগানের দিকে যাত্রা করছেন। প্রশাসনের নির্দেশনা থাকা সত্ত্বেও অনেকেই তা উপেক্ষা করছেন।

স্থানীয়দের অভিযোগ, কিছু পর্যটক নৌযানে উচ্চ শব্দে গান বাজানোর পাশাপাশি অশোভন আচরণও করছেন, যা শব্দদূষণ ও সামাজিক অস্বস্তির সৃষ্টি করছে। এছাড়া ব্যবহৃত প্লাস্টিকের বোতল, প্যাকেট, খাবারের মোড়কসহ বিভিন্ন বর্জ্য খাল, নদী ও আশপাশের জলাশয়ে ফেলে পরিবেশ দূষণ করা হচ্ছে। এতে ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য এবং পর্যটন পরিবেশ হুমকির মুখে পড়ছে।

এলাকাবাসীর দাবি, উপজেলা প্রশাসনের জারি করা ৮ দফা নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হলে পর্যটন এলাকার শৃঙ্খলা ফিরবে, পরিবেশ রক্ষা পাবে এবং স্থানীয়দের ভোগান্তিও কমবে। তারা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy