প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৩:২৬ পিএম (ভিজিট : ৩২)

X
প্রতীকী ছবি
এদিকে সাভারের মজিদপুর দিঘীরপাড় এলাকায় ভাড়া ঘরে জমে থাকা গ্যাসের আগুনে পোশাককর্মী দম্পতি কায়সার (২৮) ও রুবি বেগম (২৪) দগ্ধ হয়েছেন। মশার কয়েল জ্বালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্বজনেরা জানিয়েছেন।
কায়সারের বাবা সীমান শেখ বলেন, তার ছেলে ও পুত্রবধূ একটি দোতলা ভবনের নীচতলায় ভাড়া থাকতেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে তারা ঘরে মশার কয়েল ধরানোর জন্য দিয়াশলাই জ্বালাতেই ঘরে জমে থাকা গ্যাসে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে তাদের উদ্ধার করা হয়।
পরে রাত ৩টার দিকে এই দগ্ধ দম্পতিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিয়ে আসেন প্রতিবেশী ও স্বজনেরা।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলছেন, আগুনে কায়সারের শরীরে ১০০ শতাংশ এবং তার স্ত্রী রুবির শরীরে ৮০ শতাংশ দগ্ধ হয়েছে।
তার কথায়, “পোড়ার পরিমাণ বেশি থাকায় তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক।”
দুজনকেই আইসিইউ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এই চিকিৎসক।