সাতক্ষীরায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মাদক শক্তি রুখবোই, সুন্দর,

2026-07-24T19:32:58+00:00
2026-07-24T19:32:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাতক্ষীরায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৭:৩২ পিএম   (ভিজিট : ৩০)
বিক্ষোভ মিছিল
X

বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মাদক শক্তি রুখবোই, সুন্দর, সমৃদ্ধ ও নিরাপদ আগামী বাংলাদেশ গড়বোই’ এই স্লোগানকে সামনে রেখে মধুমালারডাঙ্গি আবাসিক এলাকার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। 

শুক্রবার ২৪ জুলাই জুম্মার নামাজের পর মিছিলটি মধুমালারডাঙ্গি আবাসিক এলাকা থেকে শুরু হয়ে খুলনা রোড মোড় হয়ে সাতক্ষীরা বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে মধুমালারডাঙ্গি উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও স্থানীয় মসজিদের সেক্রেটারি নূরুল হকের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন সাতক্ষীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাগর শফিকুর দৌলা সাগর, জামায়াত নেতা অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, আব্দুর রাজ্জাক, মেরাজ হোসেন, আনছার আলী, আব্দুল জব্বার, আখতারুজ্জামান, মিজানুর রহমান, সেলিম, ময়না, হান্নান ও পুটি প্রমুখ।

বক্তারা বলেন, মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এবং বাড়ছে সামাজিক অপরাধ। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি প্রশাসনের কঠোর ভূমিকা প্রয়োজন। বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সন্ধ্যার পর বিভিন্ন দোকানে চায়ের আড্ডা ও কেরাম বোর্ডের আসরসহ সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে স্থানীয়ভাবে নজরদারি করা হবে। এসব কর্মকাণ্ডের আড়ালে কেউ মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। 

এ সময় স্থানীয় বাসিন্দারা মাদককে ‘না’ বলার অঙ্গীকার করেন এবং মাদকমুক্ত, সুন্দর, সমৃদ্ধ ও নিরাপদ সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy