৬০ হাজার পিস ইয়াবা পাচারের সময় আটক দুই বোন

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের টেকনাফ উপজেলার কেরুনতলী এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই সহোদর রোহিঙ্গা নারীকে

2026-07-24T20:45:09+00:00
2026-07-24T20:45:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৬০ হাজার পিস ইয়াবা পাচারের সময় আটক দুই বোন
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮:৪৫ পিএম   (ভিজিট : ৪২)
আটক দুই বোন
X

আটক দুই বোন

কক্সবাজারের টেকনাফ উপজেলার কেরুনতলী এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই সহোদর রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে কেরুনতলী এলাকায় অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা নারীর কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। আটক দুই নারী জাদীমুরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং তারা সম্পর্কে সহোদর।

অভিযান শেষে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয় এবং আটক দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে ভবিষ্যতেও গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy