কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জলঢাকায় গনঅধিকার পরিষদের বিক্ষোভ

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে উদ্দেশ্য করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন

2026-07-25T13:11:11+00:00
2026-07-25T13:11:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জলঢাকায় গনঅধিকার পরিষদের বিক্ষোভ
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১:১১ পিএম   (ভিজিট : ৮৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে উদ্দেশ্য করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ এনে এরই প্রতিবাদে নীলফামারীর জলঢাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র, যুব ও গনঅধিকার পরিষদ। 

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে  পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্হানীয় জিরো পয়েন্ট মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। 

ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, গনঅধিকার পরিষদ জলঢাকা উপজেলা শাখার সভাপতি মতিউর রহমান,সহ-সভাপতি সাকিব সালাফি, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হোসাইন, জলঢাকা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নুরনবী ইসলামসহ আরও অনেকে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy